টবের গাছের জন্য প্রাকৃতিক ও নির্ভরযোগ্য পুষ্টি
ছোট্ট একটি বারান্দা, ছাদ কিংবা বাড়ির উঠান—সঠিক যত্ন পেলে যেকোনো জায়গাই হয়ে উঠতে পারে সবুজে ভরা একটি সুন্দর বাগান।
বারবার সার দেওয়ার ঝামেলা থেকে মুক্ত হোন। বিভিন্ন জৈব ও খনিজ পুষ্টির সমন্বয়ে তৈরি এই ট্যাবলেট গাছের পুষ্টি ব্যবস্থাপনাকে সহজ করে।
ভার্মি কম্পোস্ট, ট্রাইকোকম্পোস্ট, হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খৈল, মেহগনির খৈল, শামুকের গুঁড়া, ঝিনুকের গুঁড়া, সরিষার খৈল, বাদাম খৈল, তামাক গুঁড়া, শুটকি মাছের গুঁড়া, ডিমের খোসার গুঁড়া, ট্রাইকোডার্মা পাউডার, ইপসম সল্ট, হিউমিক এসিড, গুড়, এন পি কে সহ প্রায় ২৬ ধরনের উপাদান মিশ্রিত।
🎁 স্পেশাল অফার!
প্রতি প্যাকেট ১২০ টাকা।
১২ প্যাকেট নিলে ফ্রি হোম ডেলিভারি
😴 এগুলো সাধারণত নষ্ট হয় না অন্য একটা পলিথিনের ভিতরে এটা মুড়িয়ে রাখতে পারেন অনেকদিন ব্যবহার করতে পারবেন।
- সবজি গাছে: ২-৩ টি ট্যাবলেটই যথেষ্ট। সবজি গাছে আয়ু কম থাকায় ২ মাসের ভেতরেই গাছ পুষ্টি গ্রহণ করে ফেলে।
- ফল/বড় গাছে: আম গাছ বা লেবু গাছের মতো বড় গাছে ৬-৭-১০ টি ট্যাবলেট দিয়ে দিতে পারেন গাছের সাইজ বুঝে
- বিশেষ প্রয়োগ পদ্ধতি: গাছের গোড়া থেকে এটু দূরে দেড় থেকে দুই ইঞ্চির মতো গর্ত করে ট্যাবলেট পুঁতে পানি দিন।
- মাটি শোধন: ট্যাবলেটে থাকা নিম খৈল, মেহগনি খৈল ও তামাকের গুঁড়ো মাটির ক্ষতিকর কেচো ও জীবাণুকে তাড়াতে সাহায্য করে গাছকে গোড়া পচানো ছত্রাক ও কচি শিকড় খেয়ে ফেলা ও পোকা থেকে বাঁচায়।
অনেকে ভাবেন বেশি সার দিলে গাছ দ্রুত বড় হবে, যা সম্পূর্ণ ভুল ধারণা। সারের অতিরিক্ত ব্যবহার গাছের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে:
- শিকড় পুড়ে যাওয়া: অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করলে মাটিতে সল্ট বা লবণের পরিমাণ বেড়ে যায়, যার ফলে গাছের নরম শিকড় শুকিয়ে বা পুড়ে যেতে পারে।
- অকাঁচা জৈব সারের ক্ষতি: সম্পূর্ণ পচানো বা শুষ্ক না হওয়া জৈব সার মাটিতে দিলে তা পচার সময় প্রচণ্ড তাপ তৈরি করে, যা গাছের ক্ষতি করে।
- গাছ হলুদ হওয়া ও পাতা ঝরা: পরিমাণের বেশি সার দিলে গাছ বিষাক্ততায় (Toxicity) ভোগে, ফলে পাতার প্রান্ত হলুদ বা বাদামি হয়ে ঝরে পড়ে।
- মাটির অণুজীব ধ্বংস: মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহারে মাটির উপকারী ব্যাকটেরিয়া ও কেঁচো মারা যায়, যা মাটির প্রাকৃতিক শক্তি নষ্ট করে।
💡 সমাধান: আমাদের "সবুজ বন্ধু বড়ি" পরিমিত মাত্রায় ও সুষম অনুপাতে তৈরি, তাই ব্যবহারে গাছের শিকড় পোড়ার ঝুঁকি থাকে না।